শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৫৩ পিএম, ২০২২-০৮-১৭
দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (বুধবার) ওনচন উপকূল থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গতকাল আমেরিকা পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-থ্রি পরীক্ষা করার পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল।
প্রায় দুই মাস পর নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ইয়োনহাপ নিউজ এজেন্সিকে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়ংগান প্রদেশের ওনচন শহর থেকে পশ্চিম সাগরে ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হয়।
গত মাসের প্রথম দিকে বেশ কিছু অস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া। এর আগে গত জানুয়ারি মাসেও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। তবে ক্ষেপণাস্ত্র কত দূরে গিয়ে আঘাত হেনেছে তা এখনো বের করা যায় নি।
আগামি ২২ আগস্ট থেকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উলচি ফ্রিডম শিল্ড নামে মিত্রদের গ্রীষ্মকালীন মহড়া ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। এতে বিমান, যুদ্ধজাহাজ এবং সম্ভাব্য কয়েক হাজার সেনা যোগ দেবে। এ বছর উত্তর কোরিয়া ব্যাপক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited